1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁববিবির আটাপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে “ন্যায় ও সত্যের পথে ঐক্যবদ্ধর আহবান” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁববিবির আটাপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে “ন্যায় ও সত্যের পথে ঐক্যবদ্ধর আহবান”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ অক্টোবর বিকেল ৩ টায় ইউনিয়নের স্থানীয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাস্টার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান, মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতে হবে। তারা নির্বাচনী প্রস্তুতি জোরদার, কর্মীদের মনোবল দৃঢ় রাখা এবং ন্যায়-সত্যের আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক কর্মী ও সুধীজনের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। উপস্থিত জনতার উদ্দীপনা ও অংশগ্রহণে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, যা নির্বাচনী মাঠে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ