1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের উদ্যোগে ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”—এই শ্লোগানকে ধারণ করে সোমবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাষ্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান, কেএফএসসি শিশু কানন প্রধান শফিউল আলম টিপু, মানবিক বিভাগীয় প্রধান ফারুক হোসাইন প্রমুখ। সহকারী অধ্যাপক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান, ক্যাম্পফায়ার, সাংস্কৃতিক পরিবেশনা, নেতৃত্বমূলক বিভিন্ন কর্মসূচি ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট বাংলাদেশ গঠনে স্কাউটদের অংশগ্রহণ অনন্য ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ