1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে এস এইচ টি সি ফাউন্ডেশনের সহযোগিতায় সেলাই মেশিন বিতরন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে এস এইচ টি সি ফাউন্ডেশনের সহযোগিতায় সেলাই মেশিন বিতরন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে এস এইচ টি সি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ম ধাপে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
এস.এইচ.টি.সি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কেথুড়ী বিএফ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদের আথাকরা গ্রামের নিজ বাড়ীতে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদদাতা মোঃ ফারুক হোসেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার মেহেদী হাসান মুরাদ ও ওসমান গনিসহ স্থানীয় এলাকাবাসী।
এসএসটিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনজুরুল আহসান (যুক্তরাজ্য প্রবাসী) এবং বর্তমান সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খসরু (আমেরিকা প্রবাসী ) ও সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন ফয়সাল (আমেরিকা প্রবাসী) এক যৌথ বিবৃতিতে বলেন ইনশাআল্লাহ্ নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রতি তিন মাস পর পর আমরা সেলাই মেশিন বিতরণের এই প্রকল্প অব্যাহত রাখবো। ৮ম ধাপে ৬ টি সেলাই মেশিনসহ এই পর্যন্ত ২৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
করোনাকালীন সময় থেকেই এস.এইচ.টি.সি ফাউন্ডেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও সেমাই চিনি বিতরণ, কোরবানির মাংস বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির এবং শিক্ষার মান উন্নয়নে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বয়স্কদের কোরআন শিক্ষাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এস.এইচ.টি.সি ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রকৌশলী মিজানুর রহমান এস.এইচ.টি.সি ফাউন্ডেশন এর সকল ডোনার, ভলেন্টিয়ার এবং উপদেষ্টা মন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের সাবির্ক সুস্থ্যতা ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ