1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

‎মোঃ হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

‎ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজ খাতিজা বেগমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ।

‎বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

‎সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম বলেন, “প্রেস একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। প্রশাসনের কাজের পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে।” তিনি রাণীশংকৈল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলা উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন—
‎রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, প্রচার সম্পাদক মিঠুন কুমার রায়, কার্যকরী সদস্য মোঃ রাকিব ফেরদৌস, সদস্য মোঃ হামিম রানা, মোঃ মিলন খান ও মোঃ আব্দুল আজিজ।

‎প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়। তারা আশা প্রকাশ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ  খাতিজা বেগমের নেতৃত্বে রাণীশংকৈল উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

‎প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ