1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় অধ্যাপক কামাল হোসেনের প্রচারণায় নেতাকর্মীদের ঢল - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় অধ্যাপক কামাল হোসেনের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টের,,

রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার সন্ধ্যা সাতটায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী যোগ দেন। প্রচারণা শুরুর আগেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।

বাগমারার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অধ্যাপক কামাল হোসেনই যোগ্য নেতৃত্ব দিতে পারেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং দলকে সংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

অধ্যাপক কামাল হোসেন তার বক্তব্যে বলেন, “ধানের শীষের পক্ষে জনগণের জোয়ার শুরু হয়ে গেছে। এই জোয়ার কেউ রুখতে পারবে না। জনগণ এবার পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায়ের শাসন চায়।”

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাগমারায় বিএনপির এ গণসমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ