1. admin@doinikbartamansongbadbd.com : admin :
এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা–২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা–২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ, ২২ অক্টোবর ২০২৫:
কিশোরগঞ্জে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা–২০২৫ সুষ্ঠু, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফৌজিয়া খান।
সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, মাদরাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব, অধ্যক্ষবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রশ্নপত্র নিরাপত্তা, পরিবহন, শৃঙ্খলা রক্ষা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করে বলেন,
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের সম্মিলিত দায়িত্ব। এ বিষয়ে কোনো গাফিলতি বরদাশত করা হবে না।
সভা শেষে জেলা প্রশাসক পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ