1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শ্যামনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

শ্যামনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় নূরনগর অগ্রণী ব্যাংক সংলগ্ন গাজী সামছুর রহমান কমপ্লেক্সে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শ্যমনগর উপজেলা যুবদলের আহবায়ক জনাব শেখ নাজমুল হক এবং প্রধান বক্তা ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ আনোয়ারুল ইসলাম আঙ্গুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মজনু ইলাহী,যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল,নূরনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম শাহনেওয়াজ (রাজু), সাধারণ সম্পাদক অধ্যাপক মোরশেদ আলম
নূরনগর ইউনিয়ন সার্চ কমিটি ও বিএনপি’র অন্যতম নেতা মোবারক হোসেন মন্টু, বিএনপি নেতা গোলাম শাহ-আলম(রাজ)সহ নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব জি.এম. গোলাম মাহমুদ (রাজু)। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব মোঃ রেজাউল করিম (রেজা)।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এডভোকেট শফিকুল আজম,শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সরদার আল-আমিন,শ্যামনগর সদর যুব নেতা হাবিবুল্লাহ বেলালী,উপজেলা যুবদল সদস্য মোঃ মোশারফ হোসেন,ইউনিয়ন কৃষক দলের সভাপতি নেওয়াজ সদ্দার,যুবদলের যুগ্ম আহবায়ক এস.এম. সোহাগ হোসেন,নূরনগর ইউনিয়ন মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সরদার,যুব নেতা আলমগীর হোসেন,যুবনেতা আশরাফ হোসেন, সদস্য সাদিকুর সরদার, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন (ছোট),ছাত্রনেতা ইমরান হোসেনসহ নূরনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগের সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে যুবদল সব সময় মাঠে থাকবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে দেশ, দল ও নেতাদের কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ