1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় গণমাধ্যমকর্মী আহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় গণমাধ্যমকর্মী আহত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় গণমাধ্যমকর্মী আহত

স্টাফ রিপোর্টের
রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আপেল মাহমুদ (৩৭) আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর রাজপাড়া থানার ৪নং ওয়ার্ডের কোর্ট বুলনপুর এলাকায়। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, সাংবাদিক আপেল মাহমুদের সঙ্গে একই এলাকার মৃত কুরবান আলীর ছেলে মাইনুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আপেল মাহমুদ আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মাইনুল ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন।

হুমকির প্রেক্ষিতে সোমবার বিকেল চারটার দিকে রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আপেল মাহমুদ। জিডির বিষয়টি জানতে পেরে ওই দিনই সন্ধ্যায় কোর্ট বুলনপুর মোড়ে আজগরের হোটেলের সামনে আপেল মাহমুদের ওপর সশস্ত্র হামলা চালায় অভিযুক্ত মাইনুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, মাইনুল ইসলাম একটি চাপাতি হাতে নিয়ে হত্যার উদ্দেশ্যে দৌড়ে এসে আপেল মাহমুদকে কোপানোর চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিলে কোপটি তার পিঠে ঝুলানো ব্যাগে লাগে, এতে ব্যাগটি কেটে যায়। এরপর মাইনুলের সহযোগী—কাশিয়াডাঙ্গা থানার হরিপুর এলাকার মৃত ফয়েজের ছেলে ‘কন্ট্রাক্টর’ সাকসেস এবং মাইনুলের ভাই, ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বিপ্লব হোসেন আপেল মাহমুদের ওপর হামলা চালায়।

তারা আপেল মাহমুদকে লাথি-ঘুষি মারে এবং গলা টিপে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তারা ভুক্তভোগীকে জোরপূর্বক অন্য একটি স্থানে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করে। তাদের সঙ্গে থাকা আরও ১০-১৫ জন ব্যক্তি আপেল মাহমুদকে পরদিন সন্ধ্যার মধ্যে “মামলা মিমাংসা না করলে বাসায় তালা মেরে দেওয়া হবে” বলে হুমকি দেয়।

স্থানীয়রা খবর পেয়ে আপেল মাহমুদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ আরিফ বলেন,“একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন,“সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আপেল মাহমুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন,“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ