1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নোয়াখালীতে ধারালো অস্ত্রে ৩শত কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নোয়াখালীতে ধারালো অস্ত্রে ৩শত কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে ধারালো অস্ত্রে তিন শতাধিক কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১),সিপিসি-৩,নোয়াখালী।

সোমবার(২০ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট এলাকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়,গ্রেফতার শুভ হাজীপুর ইউনিয়নের রাজা মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য ও বেপরোয়া প্রকৃতির সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।

মামলার এজাহার অনুযায়ী,গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের কল্লা মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে শুভসহ কয়েকজন সন্ত্রাসী কিশোর মারওয়ান হোসেন বিজয়ের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তিন শতাধিক কোপ দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত বিজয়কে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে শুভকে আটক করে।

গ্রেফতার শুভকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ