1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আর এইচ এল হাউজিং লিঃ এর উদ্যোগে ৭ নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে।

২০ (অক্টোবর) সোমবার রামগঞ্জ মোহাম্মদীয় চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে ওই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন ও জসীমউদ্দীনের যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী, লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, ভিপি শাহা আলম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, উপজেলা জামায়াতের সুরা সদস্য দেওয়ান মোঃ ইউছুফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইন, উপজেলা যুবদল সভাপতি কবির হোসেন কানন, সাধারন সম্পাদক আঃ সাত্তার মজুমদার, লামচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন পাটোয়ারী জেলা যুবদল নেতা আতিকুর রহমান রিপন সহ উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এমন মহতি উদ্যোগের জন্য আর এইচ এল হাউজিং লিঃ কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা পোষন করেন এবং এধারা অব্যাহত রাখার লক্ষে রামগঞ্জের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ