1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফতেহাবাদ ষ্টার যুব সংঘ ক্লাবের আর্থিক অনুদানে একজন মুমূর্ষ রোগী নতুন করে বাঁচার স্বপ্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফতেহাবাদ ষ্টার যুব সংঘ ক্লাবের আর্থিক অনুদানে একজন মুমূর্ষ রোগী নতুন করে বাঁচার স্বপ্ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

মোঃ আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

দেবিদ্বার, ফতেহাবাদে, ফতেহাবাদ ষ্টার যুব সংঘ ক্লাবের আর্থিক অনুদানে অত্র গ্রামের একজন মুমূর্ষু রোগী নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে।
ফতেহাবাদ কুড়াল পাড়ার মরহুম শাহ আলমের মেয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন। টাকার অভাবে পাচ্ছে না কোন ভালো চিকিৎসা। রোগের তীব্রতা বাড়তে থাকায় এলাকাবাসীর নিকট সাহায্যের আবেদন করিলে, এগিয়ে আসেন ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব। ক্লাবের সভাপতি ওমান প্রবাসী কাইয়ুম হাসান শান্ত, ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে এই আর্থিক অনুদানের বিষয়টি নিশ্চিত করেন।
২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় স্টার যুব সংঘ ক্লাবের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা বাবদ আর্থিক অনুদানের ২৩হাজার টাকা রোগীর ভাইয়ের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মন্ডলী সদস্য সাজেদুল ইসলাম খান , মোঃ হানিফ।
সাধারণ সম্পাদক কাউসার, কোষাধক্ষ্য আলামিন, আবুল হাশেম, আব্দুর রহিম, কোরাল পাড়া জামে মসজিদের খতিব আব্দুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম খান বলেন , টাকার অভাবে কোন অসহায় মানুষের চিকিৎসা বন্ধ থাকবে, এ হতে পারে না। সমাজের যেকোনো প্রতিবন্ধকতার পাশে থেকে একসঙ্গে কাজ করবে ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব। যেখানে মানুষের অসহায়তা, সেখানে কাজ করবে ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব। সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি উদার্ত আহ্বান জানিয়ে বলেন, আসুন সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়াই। তাদের বেঁচে থাকার একটি সুন্দর পরিবেশ গড়ে তুলে দেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ