1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রামে অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি সিএমপি কমিশনারের - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি সিএমপি কমিশনারের

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ

“মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং—কোনোটিই রেহাই পাবে না”চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেপ্টেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা সোমবার দুপুরে দামপাড়া পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

সভায় কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অপরাধ দমনে মাঠপর্যায়ে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেন। তিনি বলেন, “মাদক, ছিনতাই, চুরি, চাঁদাবাজি বা কিশোর গ্যাং—কোনো অপরাধকেই প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ দায়িত্ব।”

তিনি সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, নাগরিকের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দৃশ্যমান সেবা দিতে হবে। হত্যাসহ সব ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বাড়ানোর জন্য কমিশনার কঠোর নির্দেশ প্রদান করেন।

ট্রাফিক বিভাগকেও নগরজুড়ে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে নতুন করে সতর্ক করে দেন তিনি। ফিটনেসবিহীন, অননুমোদিত ও অবৈধভাবে চলাচলরত যানবাহনের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর নির্দেশ দেন কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে কমিশনার বলেন,
“চট্টগ্রামবাসীর নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে হলে মাঠের পুলিশকেই হতে হবে জনগণের ভরসাস্থল। দায়িত্বে অবহেলা বা শিথিলতার কোনো জায়গা নেই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ