1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সড়ক দুর্ঘটনা নিহত শিক্ষকের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেলেন জামায়েত নেতারা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা নিহত শিক্ষকের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেলেন জামায়েত নেতারা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস এম ইব্রাহিম সাহেবের বাড়ি গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়েত নেতারা। আজ সোমবার (২০ অক্টোবর) সকালে মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে নিহতের নিজ বাড়িতে যান তারা। পরে শোকাহত পরিবারের কাছে কিছু সময় কাটান এবং নিহতের রুহের মাগফেরাত কামনায় তার কবর জিয়ারত করেন।
এর সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ সালথা নগরকান্দা আসনের জামায়েত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেন, সালতা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর ও সভাপতি মাওলানা মিকাইল হোসেন, মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি মোঃ ওলিউজ্জামান,জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার ১৮ অক্টোবর সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫)। এ ঘটনায় দুই শিক্ষার্থী সহ আরো তিনজন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইব্রাহিম সালতা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মোঃ আব্দুল রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। শিক্ষক এসএম ইব্রাহিম উপজেলার জোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসাবে কর্তব্যরত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ