1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে মডেল থানা পুলিশের উদ্যোগ: ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিংয়ে কঠোর অবস্থান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে মডেল থানা পুলিশের উদ্যোগ: ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিংয়ে কঠোর অবস্থান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জ শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে মাঠে নেমেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পরও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিজে শহরের বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে পথচারী, দোকান মালিক ও চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ফুটপাত ও সড়ক ব্যবহারে সতর্কতা ও দিকনির্দেশনা প্রদান করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,
শহরের ফুটপাত পথচারীদের জন্য। ব্যবসায়ীরা যদি সেখানে পণ্য রাখেন বা দোকান সাজিয়ে দখল করেন, তাহলে সাধারণ মানুষ চলাচলে ভোগান্তিতে পড়েন। পাশাপাশি সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণেই যানজটের সৃষ্টি হয়। আমরা চাই সবাই সচেতন হোন, আইন মেনে চলুন।
তিনি আরও বলেন,
এখন থেকে ফুটপাত দখল বা রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রথম ধাপে আমরা সবাইকে সতর্ক করছি এবং সহযোগিতা কামনা করছি।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি-র নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের পুরান থানা মোড়, বড়বাজার, আখড়াবাজার, নতুন বাজার, ও স্টেশন রোড এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের ফুটপাত খালি রাখতে অনুরোধ জানানো হয় এবং চালকদের নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করতে নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালালে শহরের যানজট অনেকাংশে কমে আসবে।
একজন পথচারী বলেন, ফুটপাত দিয়ে হাঁটা যেত না, এখন পুলিশ কঠোর হয়েছে দেখে আশা জাগছে। শহরে স্বস্তি ফিরবে।
কিশোরগঞ্জ মডেল থানা জানিয়েছে, আগামী দিনগুলোতে এই অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ