1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৫ সালের এইচএসসি ও আলিম সমমান) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রায়পুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ আলী, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নিজাম উদ্দীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “বর্তমান প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি রায়পুর উপজেলার জন্য গৌরবের। নিয়মিত অধ্যয়ন, সততা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়— জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করাই প্রকৃত শিক্ষা।

তিনি আরও বলেন, “আজকের এই অর্জন আগামী দিনের ভিত্তি। তোমরাই হবে আগামী দিনের প্রশাসক, শিক্ষক, প্রকৌশলী ও সমাজ সেবক। তাই স্বপ্ন দেখো বড় করে, আর সেই স্বপ্ন পূরণে কঠোর অধ্যাবসায় ও পরিশ্রম করতে হবে।সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, “জিপিএ-৫ অর্জন একটি বড় সাফল্য, তবে এটিই শেষ নয়— এ অর্জনকে ভিত্তি করে নিজেদের আরও উন্নত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”এসময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি রায়পুরের শিক্ষাক্ষেত্রের গৌরব। ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শিক্ষার্থীদের মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ