1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাট শহীদ জিয়া কলেজ মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে মানুষের ঢল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট শহীদ জিয়া কলেজ মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে মানুষের ঢল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

গতকাল ১৯ অক্টোবর রবিবার জয়পুরহাট ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ জিয়া কলেজ মাঠে এক মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। পবিত্র কোরআনের মহান বাণী ও শিক্ষা ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে এই মাহফিলে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের এমপি পদপ্রার্থী জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
পবিত্র কোরআনই মানব জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কোরআনের শিক্ষার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে পারলেই অন্যায়, দুর্নীতি ও অবিচারমুক্ত শান্তির পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন,আজকের সমাজে যে অস্থিরতা,বৈষম্য ও নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে — তার একমাত্র সমাধান হলো কোরআনের নির্দেশনা মেনে চলা। ইসলামী সমাজকল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়, যা আল্লাহভীরু প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাহফিলে পবিত্র কোরআনের তাফসীর পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন ড. আবুল কালাম আজাদ বাশার।

এ ছারাও তাফসীর পেশ করেন মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ সহ স্থানীয় বিশিষ্ট ওলামা মাশায়েখগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আল-আমিন।

মাহফিল শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ