1. admin@doinikbartamansongbadbd.com : admin :
স্বার্থান্বেষী মহলের তৎপরতা: খুলনা জেলা খাদ্য কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে সাজানো মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্বার্থান্বেষী মহলের তৎপরতা: খুলনা জেলা খাদ্য কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে সাজানো মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কথিত কয়েকজন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারের উদ্যোগে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাবেক ওএমএস ডিলার মিরাজুল ইসলাম মিরাজ, ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগ ও ১৪ দলের সমন্বয়ক এবং খালিশপুর থানা আওয়ামী লীগের সদস্য মোঃ খালিদ হোসেনসহ অল্পসংখ্যক কয়েকজন মহিলা অংশ নেন। তবে হাইকোর্টে মামলাকারী প্রকৃত ডিলারদের কাউকেই দেখা যায়নি ওই কর্মসূচিতে।

সাক্ষীদের মতে, মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই তড়িঘড়ি করে শেষ করা হয় এ মানববন্ধন। উপযুক্ত তথ্য ও যৌক্তিক দাবি ছাড়া অনুষ্ঠিত এ কর্মসূচি ছিল “স্বার্থান্বেষী মহলের একটি ষড়যন্ত্রমূলক প্রদর্শনী” — এমন মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

সূত্র জানায়, সম্প্রতি খুলনা জেলার ওএমএস কার্যক্রমে পুরাতন ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ দেন জেলা খাদ্য কর্মকর্তা। এই পরিবর্তনে ক্ষুব্ধ একটি মহল বর্তমান জেলা খাদ্য কর্মকর্তাকে বিতর্কিত করতে নানা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে।

মানববন্ধনে উপস্থিত কয়েকজন নারী জানান, খুলনার পলাতক এক সাংসদের একান্ত সহকারী ও ওএমএস ডিলার মোঃ ইমন শেখের প্রত্যক্ষ মদদে এই কথিত মানববন্ধন কর্মসূচি সাজানো হয়েছে।

অন্যদিকে, নতুন জেলা খাদ্য কর্মকর্তা (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু করেছেন মাঠ পর্যায়ের ব্যাপক তৎপরতা ও নজরদারি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি খুলনা মহানগরীর বিভিন্ন ওএমএস পয়েন্টে উপস্থিত থেকে কালোবাজারি, দুর্নীতি ও অনিয়ম রোধে সরাসরি ভূমিকা রাখছেন।

ডিলারদের সঙ্গে সরাসরি কথা বলে কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জনগণের কাছে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ