1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিয়ত হয়েছে। এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ চারজন গুরুতর আহত। আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় সালথা-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের কেরা ক্রীড়া শিক্ষক ও মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদী গ্রামের মৃত আঃ রব শেখার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে শিক্ষক ইব্রাহিম হোসেন দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে ফুকরা গ্রামের মুনছুর কাঁচা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে শিক্ষকসহ পাঁচজন আহত হন। সালথা ফায়ার সার্ভিস এর সদস্যরা আহতদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত্যু বলে ঘোষণা করেন। গুরুত্ব আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষক মারা যান।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে নিহতের মরা দেহ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ ১৯ অক্টোবর ২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ