1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভূমি অধিগ্রহণের ১.২৩ কোটি টাকা আত্মসাৎ ময়মনসিংহে সংঘবদ্ধ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূমি অধিগ্রহণের ১.২৩ কোটি টাকা আত্মসাৎ ময়মনসিংহে সংঘবদ্ধ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ

ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া মৌজার অধিগ্রহণকৃত ০.২৫০০ একর ভূমির ক্ষতিপূরণ বাবদ মোট ১,২৩,১৪,৫১২.৫৯ টাকা (এক কোটি তেইশ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত বার টাকা ঊনষাট পয়সা) জাল কাগজপত্র ও মিথ্যা তথ্যের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার কৃতরা হলেনঃ- ১/ মোঃ শফিকুল ইসলাম (৪৪), পিতা-মোঃ রোস্তম, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং- চর ঈশ্বরদিয়া, ২/ মোঃ রোকন উদ্দিন (৪০), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মোছাঃ রোকিয়া খাতুন, সাং- দক্ষিণ চর কালিবাড়ী, উভয়েই ময়মনসিংহ কোতোয়ালী থানার অধিবাসী, তদন্ত সূত্রে জানা গেছে, আসামিরা ভুয়া ওয়ারিশান সনদপত্র তৈরি করে এবং প্রকৃত মালিকানা প্রমাণ ছাড়াই ৭২৩৫ নং একটি দলিল জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে দেখিয়ে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন, এ সংক্রান্ত কেস নং- ০৪/২০২২-২০২৩ অনুসারে, জাল দলিল ও তথ্য বিকৃতির মাধ্যমে চেক নং ১০৬৬৪২৫-এর মাধ্যমে উক্ত অর্থ তারা উত্তোলন করে আত্মসাৎ করেন, তদন্তে আরও উঠে এসেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলো এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেফতার পূর্বক রিমান্ড আবেদন করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল দলিল সৃষ্টি, ওয়ারিশ সনদ জালিয়াতি এবং জমি সংক্রান্ত দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধে সর্বসাধারণকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে একইসঙ্গে, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ