1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরায় শ্রীপুরে শত্রুতার কারনে রাতের আধারে কেটে দিলো কৃষকের কলা গাছ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় শ্রীপুরে শত্রুতার কারনে রাতের আধারে কেটে দিলো কৃষকের কলা গাছ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

তৌহিদ,মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে রাতের আধারে পূর্ব শত্রুতার জেড়ে এক কৃষকের বাড়ির পাশে লাগানো প্রায় অর্ধশতাধিক কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ১৯ অক্টোবর (রবিবার) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের মারুফুল খন্দকার নামের এক কৃষকের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। এতে তার লাগানো প্রায় অর্ধশতাধিক কলাগাছ নষ্ট হয়ে গেছে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।

ঘটনার বিবরণীতে মারুফুল খন্দকারের মেয়ে মারুফা গণমাধ্যমকর্মীদের জানান, সকালে স্থানীয় লোকজন প্রথমে কাঁটা কলাগাছ দেখতে পেয়ে আমার বাবাকে জানান। এরপর আমরা এসে দেখি লাগানো কলাগাছগুলো কে বা কাহারা সব কেটে দিয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী মারুফুল খন্দকার জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেড়েই এমন ষড়যন্ত্র মূলকভাবে কলাগাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা শেখ আবু সাঈদ জানান, শেখ হাসিনা পতনের ৫ আগষ্টের পরও আমাদের গ্রামের সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কোথাও কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। তবে মারুফুল খন্দকারের মত কৃষক মানুষের কলাগাছ কেঁটে দেওয়ায় আমরা গ্রামবাসী গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মনে করি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদদপুষ্ট কিছু দুষ্কৃতিকারীরাই গ্রামকে অশান্ত করতে এমন ষড়যন্ত্র করেছে। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ