1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাদিরদী বাজারের মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাচ্চু মোল্যা মার্কেট, আজিজ মোল্যা মার্কেটসহ চারটি মার্কেটে।
মনোহরি দোকান, ওষুধের দোকান, টেইলার্স, বীজ ভাণ্ডার, জুতার দোকান ও রেস্টুরেন্টসহ অন্তত ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে এলাকাবাসী, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ব্যবসায়ীদের অভিযোগ—
আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির হোসেন বলেন,
“বাজারে লোকজন কম ছিল, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে আমার দোকান অক্ষত আছে।”

ইউপি সদস্য বুলবুল হোসেন জানান,
“আগুনে অন্তত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।”

বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার খালেক শেখ বলেন,
“আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মধুখালী ফায়ার সার্ভিস কাজ শুরু করেছিল। একসঙ্গে দুই টিম মিলে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।”

রাত দেড়টার দিকে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম নিশ্চিত করেন,
“আগুনে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় বাজারে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ