1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধুপুরে ২ মাদক কারবারিকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মধুপুরে ২ মাদক কারবারিকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

আঃ আজিজ চৌধুরী মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ১ মাদক ব্যবসায়ী ও ১ সেবনকারীকে আলাদা আলাদা ভাবে দুই মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৯অক্টোবর) দুপুরে মধুপুর পৌরসভার ৭ নং,ওয়ার্ডের দামপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মাদক ব্যবসায়ী জুয়েল সরকার নিক্সনকে চরপাড়া হতে আটক করা হয়, এর পূর্বে ওই মাদক ব্যবসায়ীর সহযোগী বিল্লাল হোসেনকে দামপাড়া গ্রাম থেকে আটক করা হয়।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত জুয়েল সরকার নিক্সনকে ১ বছরের বিনাশ্রম ও বিল্লালকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। এসব অভিযান পরিচালনা করতে সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ