1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাবুলের অত্যাচারে অতিষ্ঠ নওপাড়া গ্রামবাসী, গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাবুলের অত্যাচারে অতিষ্ঠ নওপাড়া গ্রামবাসী, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নওপাড়া গ্রামে আওয়ামী দোষর, চাঁদাবাজ ও মিথ্যা মামলাবাজ হিসেবে পরিচিত বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর (রবিবার) বিকালে নওপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে নওপাড়া গ্রামবাসী।

এসময় বক্তৃতা রাখেন এলাকাবাসী এইচ. এম. এরশাদ, আজিজুল হক রতন (মেম্বার), মাকসুদ তালুকদার, জালাল উদ্দীন মাস্টার ও জিহাদ চৌধুরী। বক্তারা অভিযোগ করেন, বদিউজ্জামান বাবুল ও তার দোষররা এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

ভুক্তভোগী সালেহা বেগম বলেন, “বাবুল আমারে হুমকি দেয় — আমারে বাড়িঘর ছাড়া করবো, আমার মেয়ের জামাইদেরও হুমকি দেয়। আমি বাবুলের বিচার চাই।”

আরেক ভুক্তভোগী আবুল হাসিম আজাদ বলেন, “বাবুলের দায়ের করা মিথ্যা মামলায় আমার পরিবার ও সন্তানরা ভোগান্তিতে পড়েছে। আমার ছেলে হেদায়েতুল্লাহ শ্রাবণ, যে নবম শ্রেণিতে পড়ে, তাকেও ছাড় দেয়নি সে। স্কুলপড়ুয়া সন্তানকেও মামলার আসামি করেছে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতার করে নওপাড়ার নিরীহ মানুষকে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও দুঃসাহসিক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ