1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফারুকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মোংলায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফারুকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মোংলায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

খুলনা প্রতিনিধিঃ- ইসলাম-এর বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফেক আইডি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা গেছে, সাংগঠনিক দক্ষতা, সততা ও দলের প্রতি একনিষ্ঠতা দেখিয়ে মৃধা ফারুকুল ইসলাম ইতোমধ্যে মংলা উপজেলা বিএনপিতে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়,
মৃধা ফারুকুল ইসলাম একজন দক্ষ সাংগঠনিক নেতা ও জিয়ার আদর্শের সৈনিক। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে, বিশেষ করে গত ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে, তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ও সাহসী। তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেন, অন্যায়কে কখনোই সমর্থন করেন না।

তাছাড়া তিনি মংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃধা নজরুল ইসলামের সুযোগ্য পুত্র, যিনি স্থানীয়ভাবে একজন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

ফেসবুকে তার বিরুদ্ধে চালানো এই মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা বলেন, “একজন সৎ ও পরিশ্রমী নেতার বিরুদ্ধে ফেক আইডি দিয়ে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করা রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ