1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ হতে এম পি প্রার্থী হচ্ছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর -১ রামগঞ্জ হতে এম পি প্রার্থী হচ্ছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থী হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এমনটিই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও তথ্য উপদেষ্টার বড় ভাই মাহবুব আলম।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এনসিপি আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
মাহবুব আলম বলেন, “বিগত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামোগতভাবে উপজেলা ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তারা নিজেদের চাহিদাও প্রকাশ করতে পারত না। কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে এবং নিজেদের দুঃখ–দুর্দশা আমাদের সঙ্গে শেয়ার করছে।”
তিনি আরও বলেন, “রামগঞ্জ তথা ইছাপুর ইউনিয়নের গর্ব—এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি। উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে চলেছে। তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে আগামী নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হতে পারেন।”
মাহবুব আলম বলেন, “৫ আগস্টের পরিবর্তনের মাধ্যমে দেশে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আর চলবে না। ক্ষমতায় থাকলেই বিরোধীদের ওপর নির্যাতন চালানোর দিন শেষ হয়েছে। আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এনসিপির পতাকাতলে সবাইকে যুক্ত হতে হবে।”
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ। সভা সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু। বক্তব্য রাখেন এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ