1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরায় লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

তৌহিদ, মাগুরা প্রতিনিধি
মাগুরায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩০ টার সময় মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা কালচারাল অফিসের সহযোগিতায় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি মোঃ অহিদুল ইসলাম আলোচনা সভায় বলেন, লালন সাঁই ছিলেন এক অসাম্প্রদায়িক মানবতাবাদী দার্শনিক, যিনি মানুষকে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর গান ও দর্শন আজও সমাজে সহনশীলতা, ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। লালন সাঁই কেবল একজন সাধকই নন, তিনি ছিলেন বাংলা সংস্কৃতি ও মানবতার এক চিরন্তন প্রতীক। তাঁর গান ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লালন শাহের বিভিন্ন লালনগীতি পরিবেশন করেন।পরিবেশিত সংগীত শ্রোতাদের মুগ্ধ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ