1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার অভিযাত্রায় চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার অভিযাত্রায় চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ

‘পড়বো, শিখবো, লিখবো, দেশ ও জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবো’— এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও বিশ্লেষণধর্মী লেখনী গড়ে তুলতে এই সভা হয়ে ওঠে এক বুদ্ধিবৃত্তিক মিলনমেলা।

চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের তৃতীয় তলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলী আহমেদ শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর নূর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কিরণ শর্মা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল হুদা। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক এস. এম. পিন্টু, নজরুল ইসলাম, হারাধন চৌধুরী, পারভীন আক্তার ও এম. নজরুল ইসলাম খান।

সভায় সংগঠনের সিনিয়র সাংবাদিক, নবীন সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল খবর প্রকাশের কাজ নয়; এটি এক বুদ্ধিবৃত্তিক দায়িত্ব ও সমাজ পরিবর্তনের হাতিয়ার। একজন সাংবাদিক যত বেশি পড়বে, শিখবে ও বিশ্লেষণ করবে, তত বেশি সমাজকে যুক্তিনিষ্ঠ ও প্রজ্ঞাধর্মী নেতৃত্ব দিতে পারবে।

তাঁরা আরও বলেন, তথ্যের স্রোতের এই যুগে সত্য ও নৈতিক সাংবাদিকতা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য সাংবাদিকদের নিয়মিত পাঠ, গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখায় মনোনিবেশ করতে হবে।

সভায় নবীন সাংবাদিকদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উৎসাহিত করা হয়। বক্তারা মনে করেন, সাংবাদিকতার মান উন্নয়নে বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ ও নৈতিক সাংবাদিকতা চর্চা সময়ের দাবি।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী মাসে তরুণ সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে, যেখানে থাকবে তথ্য যাচাই, অনুসন্ধানী রিপোর্টিং ও মিডিয়া নীতিশাস্ত্র বিষয়ক সেশন।“সাংবাদিকতা কেবল খবর নয়, এটি জ্ঞানের চর্চা ও সমাজকে ভাবনায় নেতৃত্ব দেয়ার অঙ্গন।”

সাংবাদিক কামরুল হুদা-সভা শেষে বলেন, সাংবাদিক সমাজ যদি নিজেদের জ্ঞানচর্চা ও চিন্তার পরিসর সম্প্রসারিত করতে পারে, তবে তারা জাতিকে প্রকৃত অর্থে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ