নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলা লালমোহন উপজেলা যৌথ বাহিনীর অভিযানে ৩ জেলের দন্ড প্রদান করা হয়েছে! সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর বাংলাদেশ নৌবাহিনী ও থানার পুলিশের উদ্যোগে তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিশে থাকা অমান্য করে নদীতে মাছ শিকারের দায় ৩ ছেলেকে অর্থ দণ্ড করা হয়। এ সময় জব্দ করা হয় ২০ হাজার মিটার অবৈধ জাল এবং বিভিন্ন প্রজাতির ২৫ কেজি মাছ। বিকালে উপজেলা বদলপুর ইউনিয়নে নাজিরপুর মৎস্য ঘাটে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে ১৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট শাহ আজিজ। এছাড়া জব দুঃখিত জাল আগুনে পুড়ি য়ে ধ্বংস করা হয়। মাছগুলো এতিমখানা ও মাদ্রাসা বিতরণ করা হয়।