1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফজলুর রহমান সাঈদের উপস্থিতিতে ভাদসা ইউনিয়নে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্ট,চ্যাম্পিয়ন ১নং ওয়ার্ড! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফজলুর রহমান সাঈদের উপস্থিতিতে ভাদসা ইউনিয়নে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্ট,চ্যাম্পিয়ন ১নং ওয়ার্ড!

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী,জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা গোপালপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ১নং ও ৫নং ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়ামুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় শেষ পর্যন্ত ১নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,যুব সমাজের মেধা, মনন ও শক্তিকে ইতিবাচক ধারায় পরিচালিত করতে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা; এখানেও খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা উৎসাহিত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নৈতিকতার আলোয় গড়ে তুলে সমাজ পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, এবং ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের নেতা আবদুর রউফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক আমীর লুৎফর রহমান, আব্দুল খালেক, রমজান আলী, যুবনেতা ফিরোজ হোসেন, সোহান, ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ও যুবনেতা ইলিয়াস হোসেন এবং যুবনেতা সোহেল রানা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ