1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নে জামায়াতের বিশাল কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নে জামায়াতের বিশাল কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৮ অক্টোম্বর শনিবার এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশের সভাপতিত্ব মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ শহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ দাড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।

তিনি উপস্থিত সবাইকে দাড়িপাল্লার পক্ষে জনমত গঠনের জন্য উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারী আবু রায়হান।

এছারাও বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাতি মোঃ আবু জার গিফারী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাকিব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা,উপস্থিত সবাইকে দাড়িপল্লার বিজয়ের জন্য মাঠে-ময়দানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ