1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুর সীমান্তে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর সীমান্তে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া এলাকায় হাবিবপুর কেটরা পাকা সড়কের ওপর থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭) এবং বরগুনা পৌরসভার চর কলোনি মহল্লার বাসিন্দা মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮)। হাফিজুর রহমান উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। অপরদিকে মাহমুদুল আজাদ বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, দুজনই ঢাকার রমনা থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। এ ছাড়া তাঁরা নিজ নিজ থানায় দুটি করে পৃথক মামলারও পলাতক আসামি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের দিকে ভেলারপাড়া গ্রামে তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি বিরামপুর থানা-পুলিশকে জানায়। পরে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রমনা থানায় রাষ্ট্রদ্রোহ মামলাসহ নিজ নিজ এলাকায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে তাঁদের শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ