1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
ষ্ট্যাফ রিপোর্টার ,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আবদুল মালেক (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মালেক পৌরসভার ব‌্যা্পারিপাড়া গ্রামের নয়াকান্দির বাসিন্দা। শুক্রবার সকাল ১০টা ৩০মিনিটে পিতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন ছেলে বাদল । সন্ধ‌্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। খোকন মাদকাসক্ত বলে এলাকাবাসী জানিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে বাদল মিয়া পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদল মিয়া মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে বাবার সঙ্গে প্রায়ই তার ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাদল মিয়া ছুরি দিয়ে বাবাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মালেককে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা হেলাল উদ্দিন জানান, বাদল এলাকায় কিছু অসামাজিক চক্রের সঙ্গে মিশে মাদকে জড়িয়ে পড়ে। মাদকাসক্তির কারণে পরিবারের শান্তি নষ্ট হয়, এমনকি কিছুদিন আগে তার বাবাই বাদলের বিরুদ্ধে মামলা করেছিলেন। জেল থেকে ফিরে বাদলের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে সংসারে অশান্তি বাড়তে থাকায় তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যান।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ বলেন, “ছেলে বাদল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের পর সে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ