1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
মানবতার আলোকবর্তিকা হাতে নিয়ে নিরবে কাজ করে যাওয়া এক মানুষ—আরিফ আল মাহফুজ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সেই মানুষটিকে ঘিরেই সৃষ্টি হয় উৎসবের আমেজ। সুনামগঞ্জের জামালগঞ্জে ‘সুপার সিক্সটি’ আঞ্চলিক মানবাধিকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় সংগঠনের সভাপতি, যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক ও সমাজসেবক আরিফ আল মাহফুজের জন্মদিন।

একটি সাধারণ আয়োজন হলেও ভালোবাসা, আবেগ ও মানবতার আলোয় ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, জামালগঞ্জ সদর ইউনিয়ন সমন্বয়ক এবাদুর রহমান, বেহেলী ইউনিয়নের টিমলিডার আবু ইউসুফ নাঈম, ভীমখালি ইউনিয়নের সদস্য আফজাল হোসেন, এবং সংগঠনের কর্মী আমির হামজা সোহাগ, শাহ আলম, সালমান শাহ, শাকিব আহমেদ প্রমুখ।

সবার মুখে মুখে ছিল একটাই কথা—
“আরিফ ভাই শুধু সংগঠনের সভাপতি নন, তিনি সুপার সিক্সটির প্রাণ।”

কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সন্ধ্যার এই আয়োজন পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আরিফ আল মাহফুজ কেবল একজন নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর নেতৃত্বেই সুপার সিক্সটি মানবাধিকার ও মানবতার লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বইতে থাকে শুভেচ্ছার বন্যা। হাজারো মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসে যায় নিউজফিড।

মানবতার সেবায় নিবেদিত আরিফ আল মাহফুজের কাজ ও চিন্তার আলো আজ ছড়িয়ে পড়েছে জামালগঞ্জ থেকে লন্ডন পর্যন্ত।
সুপার সিক্সটি পরিবার এ দিন শুধু একটি জন্মদিনই উদযাপন করেনি—বরং উদযাপন করেছে এক মানবিক প্রেরণার গল্প, যে গল্প মানুষের পাশে থাকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ