1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লালমোহনে কদর নেই ত্যাগী নেতা কর্মীদের - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

লালমোহনে কদর নেই ত্যাগী নেতা কর্মীদের

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি

বিএনপি’র রাজনীতিতে ত্যাগী নেতাকর্মীদের কদর তলানিতে এসে পৌঁছেছে।
দলটির নেতা কর্মীরা চরম অবহেলার শিকার। ক্ষমতা না থাকার কারণে এলাকার আধিপত্য বিস্তার বিএনপি’র অধিকাংশ নেতাকর্মী কৌশলে নিজেকে টিকিয়ে রেখেছে। অন্যদিকে যেসব নেতা কর্মীরা জীবন বাজি রেখে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন তারা এখন মামলা হামলায় জর্জরিত। এমন পরিস্থিতিতে যেমন পাশে পাচ্ছেন না তেমন কেন্দ্রীয় নেতাদের মূল্যায়ন ও হচ্ছে না কমিটিতে ও। এজন্য রাজনীতি ছেড়ে তৃণমূলের অনেক নেতা কর্মীরা স্বাভাবিক জীবন যাপনের জন্য বিদেশি পাড়ি জমাচ্ছে । অভিযোগ রয়েছে বড় নেতাদের প্রভাবের কারণে ত্যাগী নেতারা কোন মূল্যায়ন পাচ্ছে না। বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা নেতা কর্মীদের মূল্যায়ন না হওয়ার কারণে অনেকে রাজনীতি ছেড়ে দিচ্ছেন। ভোলার লালমোহন উপজেলা গজারিয়া বিএনপির ত্যাগী নেতাকর্মীরা অবহেলা শিকার নেই কোন কমিটিতেও হচ্ছে না মূল্যায়ন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমোহনে মেজর হাফিজ উদ্দিন আহমেদের বাসায় আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা চালায় এই হামলায় গজারিয়ার বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী আহত হন। এ হামলায় আহত হন গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বর জাকির হাওলাদার আকবর বকশি সোহেল শিকদার শাকিল সুমন সহ আরো অনেকে আহত হন । বিএনপি’র এক নেতা বলেন ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে ঘরে থাকতে পারেনি হামলা মামলা জেল জুলুম কেটেছি অথচ আজ যেসব আওয়ামী লীগ আমাদের উপরে হামলা মামলা অত্যাচার করেছে তারা আজ বিএনপি’র কমিটিতে বসে আছে। বিএনপি’র দুর্দিনে আমরা হাফিজ ভাইর সাথে ছিলাম অথচ আজ আমরা বঞ্চিত। তিনি আরো বলেন দীর্ঘ ১৭ বছর যাদেরকে কোন মিছিল মিটিংয়ে পাওয়া যায়নি অথচ আজ বিএনপির কমিটিতে তাদের নাম। এমন অবমূল্যায়নে নেতা কর্মীরা হতাশাগ্রস্থ ও ক্ষুব্ধ। এমন ত্যাগীদের মূল্যায়ন চাই রাজপথের পরীক্ষিত নেতাকর্মীরা। আন্দোলনের সংযুক্ত রয়েছেন এমন নেতারা জানান নিজেদের জীবন বাজি রেখে দলীয় কর্মসূচি সফল করেছি। এমনকি আন্দোলন করতে গিয়ে হামলা মামলার শিকার ও কারাবন্দী হয়েছি সবকিছু ব্যায় পরিবার বহন করেছে। তিনি আরো বলেন দীর্ঘ ১৭ বছর যে আওয়ামী লীগ ধারা আমরা লাঞ্চিত হয়েছি সেই আওয়ামীলীগের নেতা কর্মীরা এখন বিএনপির কথিত কিছু নেতার সাথে হাত মিলিয়ে বিভিন্ন পোস্টার ব্যানার ভরে গেছে তাদের নাম। এক সময় যাদেরকে মিছিল মিটিংয়ে পেতাম না অথচ আজ তারা নেতা। আরো জানা যায় বিএনপি’র নেতা কর্মীরা দলের কাছে মূল্যায়ন না পেয়ে জামাত শিবিরের দিকে সংযুক্ত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ