1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেবিদ্বারে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেবিদ্বারে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

মোঃ আল আমিন

জেলা প্রতিনিধি কুমিল্লা।

দেবিদ্বার উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব এর সভাপতিত্বে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ বরেণ্য আলেমে দ্বীন ড. মুফতী আবুল কালাম আজাদ বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল ইসলাম শহীদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, মুফতী আমিনুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর আমীর ফেরদাউস আহম্মেদ, মুফতি মহিউদ্দিন, রাজামেহার ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ, সিদলাই ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ওয়াহেদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য শেখ মোহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, বড় শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। ওলামা কেরাম রাসুলের উত্তরসূরি। যেমনি করে তারা মসজিদে নামাজে নেতা, তেমনি করে তারাই হবে সমাজের নেতা। বিগত সময়ে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে আগামী দিনে দেশ ও জাতীর প্রয়োজনে ওলামায়ে কেরামদের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ