1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নির্বাচনের আগে ফ্যাসিস্ট দলের বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ; মাওলানা বোরহান উদ্দিন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনের আগে ফ্যাসিস্ট দলের বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ; মাওলানা বোরহান উদ্দিন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী:

আগামী সংসদ নির্বাচনের আগেই খুনি শেখ হাসিনার বিচার নি:শেষ করতে হবে এবং আওয়ামীলীগ ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে ইউনিয়ন জামায়াতে সহ-সভাপতি আবদুল আহাদের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান।

এইসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন মনির, সাবেক ওয়ার্ড শ্রমিক কল্যান সভাপতি মোহাম্মদ খলিল সহ ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের কর্মীবৃন্দ সহ আরো অনেকে।

সম্মেলনে বক্তব্যে তারা বলেন, আগামীতে কোরআন ও ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম ও কোরআন এর আলোকে পরিচালনা হলে দেশে থাকবেনা কোন ফ্যাসিবাদী, জুলুমবাদী৷ দল। এইছাড়া অতি দ্রুত পি আর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ