1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় মামলা থেকে খালাস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় মামলা থেকে খালাস

নিজস্ব প্রতিবেদনঃ মামুন হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ মামুন হাসান

ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু তার বিরুদ্ধে দায়ের করা দলীয় মামলায় বিজ্ঞ আদালত থেকে খালাস পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভালুকার বাটারফ্লাই কোম্পানি এলাকায় একটি বিষয়কে কেন্দ্র করে অনলাইনে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়। ওই অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে একটি দলীয় মামলা দায়ের করা হয়।

তদন্তকারী কর্মকর্তা ঘটনাটি গভীরভাবে তদন্ত করে মামলার কোনো প্রকার সত্যতা পাননি। পরবর্তীতে তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিজ্ঞ আমলি আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে আনুষ্ঠানিকভাবে খালাস প্রদান করেন।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘ তদন্তের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি কোনো ধরনের দলীয় শৃঙ্খলাভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফলস্বরূপ, আদালতের রায়ে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু নির্দোষ প্রমাণিত হয়ে দলীয় মামলা থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ