1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ

মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গত ১৫ অক্টোবর’২০২৫ বুধবার
কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।
“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রাম এর আয়োজনে গত ১৫ অক্টোবর’২০২৫ বুধবার
কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে । সাইট সেভার্সের সহযোগিতায় আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট, ডাঃ আরিফুর রহমান , মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের সহকারী জেনারেল ম্যানেজার এ. এন. ফয়জুর রহমান,সাইট সেভার্সের জেলা সমন্বয়কারী মাসুদ রানা ,সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক মোঃ লাবিবুল ইসলাম, এফাদ-এর প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায়, ফ্রেন্ডশিপের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রমূখ। প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলায় প্রতিবন্ধীদের জন্য ভাল কাজ করায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রাম এর পক্ষ থেকে মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ