1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন অ্যাডভোকেট রেজাউল করিম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন অ্যাডভোকেট রেজাউল করিম

মো: শাহীন আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম। তিনি সুনামগঞ্জ-০১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে তিনি যুবদল (আলাল-নিরব কমিটি) কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সহ-সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সাবেক ছাত্রনেতা রেজাউল করিম জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট রেজাউল করিম শুধু রাজনীতিতেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি “অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস”-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়ন, ট্রাফিক সমস্যা ও সামাজিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জনগণের আইনি ও সামাজিক সচেতনায় বিশেষ ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি চেঞ্জ টিভির লিগ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওই চ্যানেলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির চিফ কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন।

সামাজিক সংগঠন গুলোর সঙ্গেও তার গভীর সম্পৃক্ততা রয়েছে। তিনি রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিট ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি-এর আজীবন সদস্য। এছাড়া তিনি ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের আইসিটি সেলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য (সুনামগঞ্জ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলায় তার সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে তিনি দীর্ঘদিন ধরে আদালতে সহায়তা করেছেন। ১/১১-এর পর থেকে তিনি বিএনপি পরিবারের নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মোহাম্মদ রেজাউল করিম ভবিষ্যতে সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলার উন্নয়ন, ঐক্য এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন,

“ঐক্য ছাড়া সমাজ, রাষ্ট্র বা দল—কোনোটিই এগিয়ে যেতে পারে না।”

তিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “আমি আমৃত্যু এদেশের উন্নয়ন, ঐক্য ও গণমানুষের অধিকারের জন্য কাজ করে যেতে চাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ