1. admin@doinikbartamansongbadbd.com : admin :
এইচএসসি'র ফলাফলে লক্ষ্মীপুরে সেরা রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এইচএসসি’র ফলাফলে লক্ষ্মীপুরে সেরা রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

এবারের এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে লক্ষ্মীপুর জেলায় আবারো সর্বোচ্চ পাসের হারের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ।
এ প্রতিষ্ঠান থেকে এবার ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৪ জন উত্তীর্ণ হয়েছে, যা শতকরা হারে ৯৮.৬ শতাংশ। প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডেও গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে।

অন্যদিকে, জেলায় পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৬.৪১ শতাংশ।

ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ চত্বরে আনন্দ-উল্লাস দেখা যায়। শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কলেজের পক্ষ থেকে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

কাজী ফারুকী কলেজ কর্তৃপক্ষ জানায়, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০৪ জন উত্তীর্ণ হয়েছেন। ৫৩ জন পেয়েছেন জিপিএ-৫ এবং ২৪০ জন পেয়েছেন এ গ্রেড।

কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, প্রতি বছরের মতো এবারও পাসের হারে আমাদের কলেজ লক্ষ্মীপুর জেলার মধ্যে প্রথম হয়েছে। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ