কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার থেকে রাগদৈল পর্যন্ত সড়কটির এখন চরম বেহাল অবস্থা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও ভেঙে গেছে পিচ, আবার কোথাও জমে আছে কাদা-পানি। ফলে চলাচলে নেমেছে চরম দুর্ভোগ।
স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ স্কুল, কলেজ, বাজার ও কর্মস্থলে যাতায়াত করেন কিন্তু রাস্তাটির ভগ্নদশার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়, তখন হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে।মাঝে মাঝে অটোরিকশা সহ সিএনজি ও অন্যান্য গাড়ি এক্সিডেন্ট করে।
অভিযোগ রয়েছে, বহুদিন ধরে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী, কিন্তু এখন পর্যন্ত কোন অদৃশ্য শক্তির বলে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।