1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরায় রাষ্ট্র বিনির্মানে জেলা বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় রাষ্ট্র বিনির্মানে জেলা বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

তৌহিদ, মাগুরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র বিনির্মানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে মাগুরায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফা লিফলেট তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামীর রাষ্ট্র কাঠামো তুলে ধরা হয়েছে। আমরা এই কর্মসূচি নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করছি। আগামীতে এই ৩১ দফার ভিত্তিতেই আমরা জনগণের ভোট প্রার্থনা করবো।”

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। এসময়
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে। মাগুরা জেলাজুড়ে এই লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা নতুন উদ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ