1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র‍্যাগিং, মারামারি ও মাদকসহ বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আর্থিক জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বিষয়টি দৈনিক বর্তমান সংবাদ কে নিশ্চিত করেছেন।

ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত অফিস আদেশে দেখা যায়, অপরাধের মাত্রাভেদে শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার, সাময়িক বহিষ্কার ও আর্থিক জরিমানার মতো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ২ মে উপাচার্যের বাস ভবনের সামনে শিক্ষকের উপর আঘাতের অভিযোগে বাংলা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মো. মোবারক হোসেন নোমানকে স্থায়ী বহিষ্কার, সনদ বাতিল ও ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, নিঃশর্ত ক্ষমা চাওয়ায় মানবিক বিবেচনায় তার সনদ বাতিলের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।

মাদক সেবন, ক্রয় ও বিক্রয়ের অভিযোগে অর্থনীতি ডিসিপ্লিনের মাস্টার্সের হাসান হাওলাদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ক্যাম্পাসে মারামারির ঘটনায় আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে স্থায়ী বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে। একই অভিযোগে আইন ডিসিপ্লিনের মেহেরাফ হোসেন রাব্বী, আমিনুল এহসানকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ শৃঙ্খলা অধ্যাদেশ পরিপন্থি কোনো কাজে জড়িত না হওয়ার শর্তে অভিভাবকসহ মুচলেকা প্রদান করা হয়েছে।

এছাড়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মো. রাসেল শেখকে স্থায়ীভাবে বহিষ্কার ও একই ডিসিপ্লিনের তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

র‍্যাগিংয়ে সম্পৃক্ততার দায়ে গণিত ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কেএম রাউফুল আলম অর্নবকে ছয় মাসের জন্য বহিষ্কার ও একই ডিসিপ্লিনের মো. রিমন মিয়া, আহসান হাবীব এবং মো. সালমান হোসেনকে ৫,০০০ টাকা করে জরিমানা ও অভিভাবকসহ মুচলেকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ক্যাম্পাসে মারামারির ঘটনায় শিক্ষা ডিসিপ্লিনের মো. উমর ফারুক, সাদমান উদ দৌলাকে বর্তমান টার্মের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মনিরুজ্জামান রিয়াদ ও শিক্ষা ডিসিপ্লিনের জিয়াদ আল সামসকে ৫,০০০ টাকা করে জরিমানা ও অভিভাবকসহ মুচলেকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগে গণিত ডিসিপ্লিনের আরও তিন শিক্ষার্থী বাবুল আক্তার দুর্জয়, রাশেদ খান মেনন এবং বাঁধন রায়কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ