1. admin@doinikbartamansongbadbd.com : admin :
এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সম্মান জানালো ইসলামী ছাত্রশিবির,মহীপুর হাজী মহসীন কলেজ শাখা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সম্মান জানালো ইসলামী ছাত্রশিবির,মহীপুর হাজী মহসীন কলেজ শাখা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখা,পাঁচবিবি, জয়পুরহাট-এর উদ্যোগে এক তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং তাদেরকে ভবিষ্যতে নৈতিকতা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রেরণা দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রাফিউল ইসলাম ও সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ রেজুয়ান হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। শুধু জিপিএ-৫ অর্জনই যথেষ্ট নয়,বরং তোমাদের হতে হবে আদর্শবান, নৈতিকতায় উজ্জ্বল,দেশ ও ইসলামপ্রেমিক নাগরিক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর ছাত্রশিবির সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন
ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার অফিস সম্পাদক মোঃ তারেক ইসলাম,জেলা অর্থ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম,পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত,পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেন,পশ্চিম শাখার সেক্রেটারি মোঃ হাসিব আহমেদ,পূর্ব শাখার সেক্রেটারি মোঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন,এই সাফল্য যেন শিক্ষার্থীদের জীবনে আরও বড় অর্জনের প্রেরণা হয়ে ওঠে। তারা আশা প্রকাশ করেন, এসব মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব, সমাজ সংস্কার ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ