1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশনের সমাপনী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশনের সমাপনী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
তিনদিন ব্যাপি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ভবানীগঞ্জ পৌরসভায় এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল।

এর উদ্দেশ্য মূলত স্থানীয় পর্যায়ের প্রয়োজন ও চাহিদা সমূহ চিহ্নিত করা, তা বিশ্লেষণ করা এবং সমাজের বিশেষ অংশ যেমন নারী, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতকে গুরুত্বসহ বিবেচনায় নেওয়া।

উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অংশগ্রহণকারীদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, স্থানীয় সরকার বিভাগের জুনিয়র নগর পরিকল্পনাবিদ মনজুরুল ইসলাম সাগর, প্রজেক্ট ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক ভবানীগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম প্রমুখ। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন ওয়ার্ডের নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ড্যাটেক্স, ডেবকন এবং জিপ্যাড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ