1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রবাসীদের সম্পদ আত্মসাতের প্রতিবাদে সিলেটে সংবাদ সম্মেলন-‘অপরাধীরা প্রশাসনের ছত্রছায়ায় থেকে পৈতৃক সম্পদ লুটে নিচ্ছে—ডা.এম এ মোশতাক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রবাসীদের সম্পদ আত্মসাতের প্রতিবাদে সিলেটে সংবাদ সম্মেলন-‘অপরাধীরা প্রশাসনের ছত্রছায়ায় থেকে পৈতৃক সম্পদ লুটে নিচ্ছে—ডা.এম এ মোশতাক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

প্রবাসীদের সম্পদ আত্মসাতের প্রতিবাদে সিলেটে সংবাদ সম্মেলন-‘অপরাধীরা প্রশাসনের ছত্রছায়ায় থেকে পৈতৃক সম্পদ লুটে নিচ্ছে—ডা.এম এ মোশতাক

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

প্রবাসী পরিবারগুলোর পৈতৃক সম্পত্তি জাল-জালিয়াতি ও চক্রান্তের মাধ্যমে আত্মসাতের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী ডক্টর এম এ মোশতাক। তিনি বলেন, “আমরা প্রবাসে থেকে দেশের জন্য রেমিট্যান্স পাঠাই, অথচ দেশে ফিরে দেখতে হয়—নিজস্ব সম্পদ কুক্ষিগত করেছে একদল দুর্বৃত্ত চক্র। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি। আয়োজনে ছিল প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন।

ডক্টর মোশতাকের সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, বারিস্টার ফয়েজ আহমেদ, এডভোকেট মোঃ শাহজাহান, বদরুজ্জামান সেলিম, তারেক আল মঈন, আবুল হাসনাত শামীম, ফাহিম আহমেদ, রোহান আহমেদ, আফজাল হোসেন, কাওছার আহমেদ, মোঃ আসাদুল হক আসাদ, মাসুম আহমেদ চৌধুরী ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।

ডক্টর মোশতাক আবেগভরে
বলেন,“আমাদের প্রয়াত পিতা আলহাজ্ব আব্দুর রউফ ১৯৬২ সালে পরিশ্রমের ঘাম ঝরিয়ে সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে ‘সুলভ বস্ত্রালয়’ প্রতিষ্ঠা করেন। এখন সেই ব্যবসা প্রতিষ্ঠানের উপর একদল শকুনের দল চক্রান্তের জাল ফেলেছে। তারা প্রতারণা, জালিয়াতি ও অবৈধ দখলদারিতে লিপ্ত হয়ে আমাদের পরিবারকে নিঃস্ব করার অপচেষ্টা চালাচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, বাবার মৃত্যুর সময় (১৯৯৯ সালে) প্রতিষ্ঠানে প্রায় ৭০ লক্ষ টাকা মূলধন এবং ব্যাংক হিসাবে প্রায় ৫০ লক্ষ টাকা ছিল। মৃত্যুর পর একটি সংঘবদ্ধ চক্র তাঁর ছোট ভাইকে প্ররোচিত করে পুরো মূলধন লোপাট করে নেয় এবং সম্পত্তি নিজেদের দখলে নেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,এই চক্র অবৈধভাবে লিচুবাগান মজুমদারিতে “সুলভ সার্ভিস সেন্টার”, খাসদবির এলাকায় দুটি ফ্ল্যাট ও একটি বাসা, সোনারগাঁও প্রকল্পে ডিরেক্টরশিপ, এবং বিমানবন্দরের পাশে প্রায় ৭০ লক্ষ টাকায় জমি নিজেদের নামে ক্রয় করেছে। এছাড়া ২০০৪ সালে ডক্টর মোশতাকের ক্রয়কৃত কয়েকটি দোকানের জামানত ও ভাড়ার টাকা আত্মসাত করে নেয় শুকরিয়া মার্কেটের কিছু প্রভাবশালী সদস্য।

এর সঙ্গে সজীবুর রহমান রুবেল ও শহিদুর রহমান জুয়েল নামের দুই ভাইসহ আরও কয়েকজন স্থানীয় প্রভাবশালী জড়িত আছেন বলে তিনি দাবি করেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী ও এয়ারপোর্ট থানায় জিডি ও একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডক্টর মোশতাক অভিযোগ করেন, “আমরা দেশে ফিরলেই তারা মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। আমাদের পৈতৃক বাড়ি ও দোকানপাট দখল করে রেখেছে একদল সন্ত্রাসী। আমরা বারবার থানায়, প্রশাসনের কাছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অভিযোগ করেছি—কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

তিনি আরও বলেন, “২০১৭ সাল থেকে আদালতে মামলা চলমান, কিন্তু মামলার দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে কুচক্রী মহল এখনো দখল বজায় রেখেছে।

”মামলাগুলোর নম্বর হলো: কোতোয়ালী ১৬/৪৩৩/১৭ইং, মেট্রো ফৌঃ ১৬৫৪/১৯ইং ও ৯৩০/২৫ইং।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “আমরা প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখি, অথচ দেশে ফিরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রশাসনের কেউ সহযোগিতায় এগিয়ে আসে না। বরং কিছু প্রভাবশালী অপরাধীদের ছত্রছায়া দেয়। এটা লজ্জাজনক, অমানবিক এবং আইনের শাসনের প্রতি চরম চ্যালেঞ্জ।”

ডক্টর মোশতাক বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সরকারের উচ্চ পর্যায়, প্রশাসন ও আদালতের প্রতি অনুরোধ—আমাদের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হোক, দখলকৃত বাসা ও দোকানপাট উদ্ধার করা হোক এবং আত্মসাতকৃত অর্থ ফেরত আনা হোক।”

তিনি জোরালো কণ্ঠে আরও বলেন,“যে অপরাধ করে এবং যে অপরাধীকে প্রশ্রয় দেয়—দুজনেই সমান অপরাধী। প্রশাসন যেন এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, এই আমাদের দাবি।”

অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে হবে’শেষে তিনি প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,“আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক সৈনিক। মানবতার অধিকার ও সমাজকল্যাণই আমাদের মূল আদর্শ। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানেই।”

সংবাদ সম্মেলনের পর উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যাতে প্রবাসীদের সম্পদ রক্ষা ও মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়।

সিলেটের এই ঘটনার মাধ্যমে আবারও উঠে এসেছে—দেশের অর্থনীতির রক্তস্রোত প্রবাসীরা আজও দেশে ফিরে নিজেদের সম্পদ রক্ষায় প্রশাসনিক ও আইনি সহায়তা পাচ্ছেন না। তাদের এই আর্তনাদ যেন শোনা যায় প্রশাসনের কানে—এটাই প্রবাসী সমাজের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ