
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলা লালমোহন উপজেলা আন্ত; ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে লালমোহন পীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়ামে এ খেলা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ৬ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। উদ্বোধনী ও ম্যাচে অংশগ্রহণ করেন কালমা ইউনিয় ন বনাম ধলীগৌরনগর ইউনিয়ন। সালমা ইউনিয়নকে ১ গোলে হারিয়ে ধলীগৌরনগর ইউনিয়ন জয়লাভ করেন।