1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরায় জামায়াত ও ইসলামী আন্দোলনের মানববন্ধনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবি উত্থাপিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াত ও ইসলামী আন্দোলনের মানববন্ধনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবি উত্থাপিত।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

তৌহিদ,মাগুরা প্রতিনিধি:
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্তিসহ ৫ দফা দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ। তারা অভিযোগ করেন, সরকার সেই পথেই এগোচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।”

সরকারকে আহ্বান জানিয়ে তারা বলেন, “গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে রাজনৈতিক সংকট থেকে রক্ষা করুন। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতিরই মঙ্গল হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চু বলেন, “তৃতীয় দফায় মাগুরায় আমরা পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি ও গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করছি।”

তিনি জানান, তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—
১. গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,
২. নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করা,
৩. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা,
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

তিনি আরও বলেন, “সরকার যদি আমাদের দাবিগুলো উপেক্ষা করে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

মানববন্ধনে জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক এম.বি. বাকের, আব্দুল মতিন, নায়েবে আমির মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিন উদ্দিন আশিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দাবিতে একই স্থানে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা। তারা জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার চলাকালীন তাদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ