1. admin@doinikbartamansongbadbd.com : admin :
যাত্রীর অপেক্ষায় জীবনের যাত্রা শেষ — ট্রাকচাপায় প্রাণ গেল অটোচালক আতিউরের! নিরাপদ সড়ক না থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যাত্রীর অপেক্ষায় জীবনের যাত্রা শেষ — ট্রাকচাপায় প্রাণ গেল অটোচালক আতিউরের! নিরাপদ সড়ক না থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে যাত্রী খুঁজতে গিয়ে নিজের জীবনের যাত্রা শেষ করলেন এক পরিশ্রমী অটোচালক। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের ঢাকা মোড় ফলপট্টি এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত হন মোঃ আতিউর রহমান (৫৬)।

নিহত আতিউর রহমান ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের চকশাহবাজপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আতিউর রহমান তার অটোরিকশা নিয়ে মহাসড়কের পাশে যাত্রী খুঁজছিলেন। ঠিক সেই মুহূর্তে দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী এক অটোচালক আবেগাপ্লুত কণ্ঠে বলেন,কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল। হঠাৎ দেখি ট্রাক এসে ধাক্কা মারল—সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গেল!

দুর্ঘটনার পর ঘটনাস্থলে শত শত মানুষ ছুটে আসে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন এবং থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সেটি শনাক্তের কাজ চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অটোচালক আতিউরের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, ঢাকা মোড় ফলপট্টি এলাকায় মহাসড়কের পাশে অটোস্ট্যান্ড, ফলের দোকান ও বাসযাত্রী ওঠানামা একত্রে হওয়ায় প্রতিনিয়তই সড়ক বিশৃঙ্খলা দেখা দেয়। ইউ-টার্নের কাছাকাছি এই স্থানটিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, নর্দমা ঘেরা মহাসড়কের পাশে পানি জমে থাকায় যাত্রীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রী ছাউনি, নির্দিষ্ট অটোস্ট্যান্ড বা বাস টার্মিনাল না থাকায় প্রতিনিয়তই প্রাণহানি ঘটছে।

তারা জানান, এই গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগ ও পৌর প্রশাসন একে অপরের দায় এড়িয়ে চলছে। অথচ প্রায় এখানে দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে ।স্থানীয়দের জোর দাবি–যাত্রীছাউনি নির্মাণ, অটোস্ট্যান্ড ও বাস টার্মিনাল স্থাপনসহ এলাকায় নিরাপদ সড়ক ব্যবস্থার দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে আতিউরের মতো আর কত নিরীহ চালককে প্রাণ দিতে হবে, সে প্রশ্ন এখন পুরো এলাকাজুড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ