1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পিআরসহ ৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত । - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিআরসহ ৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত ।

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:


‎বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎বুধবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে মানববন্ধনে নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, নওগাঁ ৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, সাবেক জেলা শিবিরের সভাপতি ও শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা শিবিরের সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির মাওঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ